পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অভিযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে বিএনপির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগের তীব্র প্রতিবাদ জানান।