সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ের ব্যবধানে দেশে নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে। এই মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে মারা গেছে ৯৬৪ জন।

এর আগের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) সারাদেশে হামের উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়েছিল এবং সেই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৩০৫ জন।