জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান এক বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।
মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের ঐতিহ্যবাহী লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জমকালো এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা এই অনুষ্ঠানে অংশ নিয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, এবারের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বের ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা যোগ দিচ্ছেন।
এর আগে, একই দিন সকালে সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে একটি প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান সেই প্রাতঃরাশ বৈঠকেও অংশ নেন।