বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ী এলাকায় সর্বসাধারণের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ.কে.এম. আবু তাহের ২০ শয্যা হাসপাতাল এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
​আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমন এমপি।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু হওয়ার মাধ্যমে বরুড়া ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। এখন থেকে স্থানীয়দের সামান্য চিকিৎসার জন্য দূরে যেতে হবে না।
​অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে হাসপাতাল চত্বরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।