প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩০। কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার কিকউইত শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি। যাত্রাপথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট কোয়াঙ্গো প্রদেশের কেনগে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন।
কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্ডা জানিয়েছেন, কেনগে এলাকায় কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, বিমানে থাকা সকল যাত্রী নিহত হয়েছেন এবং ১২ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।