কাঁঠালিয়া’য় ২০০ গ্রাম গাঁ/জা সহ আটক ২
ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়া’য় দক্ষিণ আউরা বাইপাসে পুলিশের অভিযান
উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ আউরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দক্ষিণ চেঁচরী গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে মো. জাকির (৩৩) এবং উত্তর আউরা গ্রামের মো. নান্নু হাওলাদারের ছেলে মো. তরিকুল তাজ (২৫)।