বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বাড়ানো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্যাকব হেলবার্গ স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় উভয় দেশ বেসামরিক জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ প্রযুক্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার অঙ্গীকার করেছে।
prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png
https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-26/49kg81g6/layout-1600×1067-2.png