রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যান হাউজিংয়ে শতাধিক মানুষের অংশগ্রহণে হামলা, ভাঙচুর ও জমি দখলের একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে সংঘটিত এই ঘটনায় হাউজিংয়ের অফিস থেকে নগদ টাকা, এসি, চেয়ার-টেবিল, দরজা-জানালসহ আসবাবপত্র লুট করা হয়। হামলাকারীরা পুরো এলাকা টিন ও বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলে এবং স্থানীয় বাসিন্দাদের মারধর করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অন্তত ২০০ থেকে ৩০০ জন লোক অতর্কিতে এসে ভাঙচুর শুরু করে। তারা সামনে যা পেয়েছে তার সবকিছুই ভেঙে তছনছ করেছে। সাজেদা নামে স্থানীয় এক নারী জানান, তিনি ঘটনার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন এবং হামলাকারীরা তাকেও মারধর করেছে। জহির নামে আরেক ব্যক্তিকেও তার ঘরে ঢুকে মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকেও দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ভুক্তভোগী মো. আব্দুল্লাহ আল মামুন (৫০) মোহাম্মদপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, চাঁদ উদ্যান হাউজিংয়ের ৮ নম্বর বাসার সঙ্গে ১১ কাঠা জমি তার মায়ের মালিকানাধীন। মো. মোস্তাকের রহমান খোকন চৌধুরী (৬২) স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে এই জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। অভিযোগকারীর দাবি, বিরোধপূর্ণ এই জমিটি আগে খোকন চৌধুরীই বিক্রি করে দিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। এর আগে মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারেও একই ধরনের ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার হঠাৎ ২০০-৩০০ লোক এসে সব ভাঙচুর শুরু করেন।
তারা বলেন, ‘৩৫ কাঠার এই জায়গাটি আগে চাঁদ উদ্যান হাউজিংয়ের চেয়ারম্যান মো.