বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পাওয়ার সাথে সাথে দেশের বাজারেও তা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।