কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি চাঁদাবাজ দল—এই ধরনের ঢালাও অভিযোগের কোনো মানে নেই। তিনি বলেন, সালমান মুক্তাদির যদি কোনো সুনির্দিষ্ট মামলা দায়ের করেন, তবেই সেটি তদন্ত করে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্টুডিওর জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও দখল-বেদখলের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সালমান মুক্তাদির ফেসবুকে লাইভে এসে যে অভিযোগ করেছেন, তা বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগকারীর কাছে কেউ চাঁদা দাবি করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সালমান নিজেই একপর্যায়ে বলেছেন তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে তিনি দিতেন। মন্ত্রী আরও বলেন, যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন চাইলে দিতেন, এর মানে চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ।

এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর সালমান মুক্তাদির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্টুডিওর চেয়ার, টেবিল ও টেলিভিশনসহ আসবাবপত্র ভাঙচুরের চিত্র তুলে ধরেন। ভিডিওতে সালমান মুক্তাদির দাবি করেন, এই হামলায় বিএনপির লোকজন জড়িত। তিনি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করেন এবং বলেন যে, এই ঘটনায় তিনি ভিকটিমাইজড হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযোগকারী ফেসবুকে লাইভে এসে অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেননি।

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সালমান মুক্তাদির।ওইদিন রাত ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে সালমান মুক্তাদির বলেন, ‘এই পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।…এই ভিডিওটা খুবই স্প