রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক দুটি অপরাধমূলক ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে এবং আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় ডিএমপির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।