চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল ওয়াহেদ দায়িত্ব পেয়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে সংশ্লিষ্ট সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ কে এম লুৎফর রহমান, মো. শামসুল হক গানু, মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মো. আহসানুল ইসলাম হাসান। পাশাপাশি দাতা সদস্য পদে ডা. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য পদে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।