টানা বর্ষণের কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। খেলা শুরুর তিন ঘণ্টা আগেই সংশ্লিষ্টরা এই সিদ্ধান্ত নেন। মূলত টানা বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই ম্যাচটি পরিত্যক্ত করতে হয়।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। একই দিনে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার অন্য কোয়ার্টার ফাইনালটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সেই ম্যাচেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা সেমিফাইনালের টিকিট পেয়েছে।
আগামী ১ অক্টোবর সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে এই ম্যাচের ভবিষ্যৎও অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টির কারণে যদি সেমিফাইনাল ম্যাচটিও না হয়, তবে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কারণ বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে রয়েছে।
টানা বৃষ্টির কারণে আজকের দুটো কোয়ার্টার ফাইনালই ভেস্তে গিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে খেলা শুরুর ৩ ঘণ্টা আগে। টানা বর্ষণের কারণে খেলা গড়ানোর মতো আর কোনো পরিস্থিতি ছিল না। সে কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্টরা।
আগামী ১ অক্টোবর সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ভাগ্যও অনেকটা নির্ভর করছে আবহাওয়ার ওপর। বৃষ্টির কারণে শেষমেশ সেমিফাইনাল ম্যাচ না হলে হেরে যাবে বাংলাদেশ। কারণ বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২ ধাপ এগিয়ে আছে পাকিস্তান।