বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ।
ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে আঃ মন্নান হাং (৫৫) নামে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আঃ মন্নান হাং উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আঃ মজিদ হাং এর ছেলে। গতকাল মঙ্গলবার
স্থানীয় সূত্রে জানা যায়, গত কাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর আঃ মন্নান হাং ট্রলারযোগে নদীতে ইলিশ মাছ ধরতে গেলে আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে নদীতে পড়ে যান। এ সময় আশপাশে থাকা জেলেরা বিষয়টি দেখতে পান এবং তিনি পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পরে স্থানীয় জেলেরা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর বিকেল ৪টা ৫৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।