অক্টোবর ২০২৬ মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক নির্দেশনায় এই তথ্য জানিয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে নির্ধারিত দামেই আগামী ১ অক্টোবর থেকে গ্রাহক পর্যায়ে এসব জ্বালানি তেল বিক্রি হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রির জন্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর মাসের জন্যও এই দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বশেষ নির্ধারিত এই দাম কার্যকর থাকবে।