প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি প্রদান এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের ডিসি মো. ইলিয়াস কবির যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি এবং মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।