মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। এই সফরকালে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই নৈশভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে শনিবার এই নৈশভোজের ছবিটি প্রকাশ করা হয়।