কাঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঠালিয়া থানার হলরুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় পুলিশ কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার ৪৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় পূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।