নতুন আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Prime Minister Tarek Rahman Confers Rank Badge on Newly Appointed IGP Md. Ali Hossain Fakir.
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এর আগে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মো. আলী হোসেন ফকির দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Prime Minister Tarek Rahman on Wednesday formally conferred the rank badge on the newly appointed Inspector General of Police (IGP), Md. Ali Hossain Fakir, marking the beginning of his tenure as the chief of Bangladesh Police.
The ceremony took place at the Prime Minister’s office at the Secretariat, where the premier placed the rank insignia on the shoulders of the new police chief in the presence of senior government officials.
Home Minister Salahuddin Ahmed and Home Secretary Manzur Morshed Chowdhury were also present at the event.
Earlier, the Ministry of Home Affairs (Police-1 Branch) issued a gazette notification appointing Md. Ali Hossain Fakir as the Inspector General of Police. Prior to his appointment, he was serving as the chief of the Armed Police Battalion (APBn) with the rank of Additional IGP.
Officials said the appointment aims to further strengthen law enforcement, enhance public safety, and modernize policing strategies across the country.