সিটি ব্যাংক পিএলসি তাদের ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এই বিভাগে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই কমপক্ষে ২২ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান। পদটির জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটি একটি ফুলটাইম চাকরির সুযোগ।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণকালীন সময়ে নির্বাচিত প্রার্থীদের মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন বৃদ্ধি পেয়ে ৬৫ হাজার টাকা হবে। এছাড়াও পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসা ভাতা এবং ক্রেডিট কার্ডের মতো সুবিধা প্রদান করা হবে। এছাড়া কর্মক্ষেত্রে সপ্তাহে দুই দিন ছুটি থাকবে।

আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬।