যুক্তরাষ্ট্রের দাবি মেনে না নিলে ইরানকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউইয়র্কের সিরাকিউসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে ট্রাম্প দাবি করেন যে, তিনি খুব দ্রুত ইরান ও ইউক্রেন যুদ্ধের মীমাংসা করবেন এবং এতে জয়ী হবেন। তিনি পুনরায় দাবি করেন যে, যেভাবেই হোক খুব শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে।
ইরানের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'হয় তারা আমাদের সব দাবি মেনে নেবে, নতুবা তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না।' এছাড়াও তিনি উল্লেখ করেন যে, ইরান ও ইউক্রেন সংঘাত সমাধানের প্রক্রিয়া বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে।