কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে চাল বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি : মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঁঠালিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে আগত ভক্তদের আহার্যের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে কাঁঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এতে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে আগত ভক্তদের আহার্যের ব্যবস্থা নিশ্চিত করতে এ চাল বিতরণ করা হয়।