কাঠালিয়ার কৃতী সন্তান সিনিয়র সাংবাদিক আমির খসরুর ইন্তেকাল

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৃতী সন্তান, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া মুন্সিবাড়ির বাসিন্দা। তিনি সাবেক জেলা ও দায়রা জজ ইদ্রিস আলমের চাচাতো ভাই। আমির খসরু ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি এবং দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় সিনিয়র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর ইন্তেকালে সাংবাদিকতা অঙ্গনসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।