কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সুমি রানী বল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব সুমি রানী বল।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সুমি রানী বলের নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পালনে তিনি সফল হবেন এবং ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম আরও কার্যকর হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।