রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৬ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১৬৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।

দেশে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২২ হাজার ৯৭২ জন। এছাড়া মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১ লাখ ৮০ হাজার ২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।