অর্থপাচার সংক্রান্ত একটি মামলায় জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা একটি অর্থপাচার মামলায় দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।