নাটোরের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।