দেশের বাজারে ডলারের বিনিময় হার ১২৪ টাকা অতিক্রম করার আশঙ্কা তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২ কোটি (২০ মিলিয়ন) ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৯ অক্টোবর) ডলারের বাজার দর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরবরাহ করেছে। বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয়েছে। চলতি অর্থবছরে এটি দ্বিতীয়বারের মতো রিজার্ভ থেকে ডলার বাজারে ছাড়ার ঘটনা। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক ১ কোটি ১৫ লাখ (১১.৫ মিলিয়ন) ডলার বিক্রি করেছিল। সেই সময় প্রতি ডলারের দাম নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, আগেরবারের তুলনায় এবার প্রতি ডলারে ৮৫ পয়সা বেশি দাম ধরে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।