প্রায় ছয় বছর আগে বিয়ে হয়েছিল সুইটির। কিন্তু বিগত দুই সপ্তাহ ধরে নিজের মেয়ের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই বলে জানিয়েছেন তার মা। তিনি জানান, ১৫ দিন আগে সুইটি তাকে ফোন করেছিল। সেই কথোপকথনে সুইটি জানিয়েছিল যে, সে আরও দুই মাস পর বাড়ি ফিরবে।
বর্তমানে সুইটির শারীরিক অবস্থা বা কোথায় আছে সে বিষয়ে মা পরিষ্কার কিছু জানেন না। তিনি বলেন, 'আমার মেয়ে সুইটির কী হয়েছে, এ বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানি না।'
নিজের সন্তানকে ফিরে পেতে মা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি বলেন, 'আমি আমার মেয়েকে ফেরত চাই। জীবিত হোক, মৃত হোক আমি আমার মেয়েকে চাই।'
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম ‘সুইটির বিয়ে হয়েছিল প্রায় ছয় বছর আগে।