কাঠালিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ডা. জিয়াউদ্দিন হায়দার স্বপন এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দিরে উপস্থিত হয়ে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। এ সময় মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।