শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগ করে নিতে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহ। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মণ্ডপ থেকে তার পরিদর্শন কার্যক্রম শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে সাঁথিয়া পৌরসভা ও উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং রাতে আফতাবনগর বারোয়ারী দুর্গা মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শেষ করেন।

পরিদর্শনের পুরো সময়জুড়ে তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের ভক্ত এবং সাধারণ মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এই পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এবং সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান। এছাড়া সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মল্লিক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুল আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা বারোয়ারী মন্ডপ থেকে পরিদর্শন শুরু করে পৌর ও উপজেলার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেন৷ তিনি রাতে আফতাবনগর বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শন করে সমাপ্তি করেন ।