দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩২০ জন, বরিশাল বিভাগে ২২৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনসহ মোট ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।