শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়ায় বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন কাঠালিয়ার কৃতী সন্তান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ডা. মাহমুদা মিতুর এ মন্দির পরিদর্শনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার