বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী আবদুল মঈন খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালের সিসিইউতে (CCU) ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি তার পরিবার, দলীয় সহকর্মী এবং সরকারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।