রাজধানীর খিলগাঁওয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মধ্য দিয়ে সাতটি ইসলামী দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। নতুন জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।
ঘোষিত এই সমমনা ইসলামী জোটে অন্তর্ভুক্ত দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
জোট গঠনের বিষয়ে হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, সমমনা ইসলামী দল প্ল্যাটফর্মে সাতটি দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছে। এসব দলের মধ্যে যেসব দল আগে অন্য কোনো জোটে ছিল, তারা সেই জোট ত্যাগ করে এই সমমনা ইসলামী দলের রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তিনি আরও বলেন, দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হেফাজতে ইসলাম ভূমিকা রাখছে, তবে সংগঠন হিসেবে হেফাজতে ইসলামের নির্দলীয় অবস্থান বজায় থাকবে।
বৈঠক থেকে জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর নতুন জোটের নীতিমালা গ্রহণ করা হবে। তবে শরিক দলগুলোর শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, জোটে কোনো ধরনের শর্ত চাপিয়ে দেয়া হলে তারা জোট ছেড়ে চলে যাবেন।
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যেসব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।