লক্ষ্মীপুরের সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে এই হামলার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সন্ধ্যায় ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে ওই ছয়টি বালুর প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর পাশাপাশি ক্যাশে থাকা টাকাও লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, চাঁদা আদায়ের উদ্দেশ্যেই ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
ঘটনার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
তবে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, স্বার্থসংশ্লিষ্ট কোনো কারণে কেউ ছাত্রদলের বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারে। এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাঁটে আওয়ামী লীগ মালিকানাধীন ৬ বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদোষীরা অভিযোগ করে জানান, সন্ধ্যায় ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে এসে একে একে আওয়ামী লীগ মালিকানাধীন ৬টি বালুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং ক্যাশে থাকা টাকা লুটপাট করে নেয়।