চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করার জন্য টাকা নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন ওই নারী। পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। এ সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ছিনতাইকারীরা তাকে উদ্দেশ্যে করে বলে, ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব।’
অস্ত্রধারীদের ভয়ভীতি ও গুলির হুমকিতে জিম্মি হয়ে পড়েন ওই নারী। পরে তার সাথে থাকা ২৫ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে ছিনতাইকারীরা।
চট্টগ্রাম বিভাগের খবর, Chattogram Division News