ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি
মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ধামরাইয়ে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি জনাব তমিজ উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাশেমসহ ঢাকা জেলা যুবদল, ধামরাই উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি ধামরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, যুবদলই বিএনপির প্রাণ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তারুণ্যের অধিকার আদায়ে যুবদল সবসময় রাজপথে থাকবে।