সাভার কেয়ারারস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘’আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬’’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন, সাভার, ঢাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু।
এ সময় তিনি কেয়ারারদের মানবিক সেবা, ত্যাগ ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “যারা নিঃস্বার্থভাবে অসুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের সেবা করে যাচ্ছেন, তারাই সমাজের প্রকৃত নায়ক।”
তিনি কেয়ারারদের অধিকার, স্বীকৃতি ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সাভার কেয়ারারস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কেয়ারারবৃন্দ, চিকিৎসক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।