২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৪৯টি কলেজের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অর্থাৎ, এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।

শূন্য ফলাফল পাওয়া এই ৪৯টি কলেজের মধ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ী মাঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ ও নয়নখাল স্কুল অ্যান্ড কলেজ; নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজ, পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ, তরনীবাড়ী স্কুল অ্যান্ড কলেজ ও সৃজনশীল কলেজ; ডোমার উপজেলার জমিরবাড়ী মহিলা মহাবিদ্যালয়; জলঢাকা উপজেলার সমির উদ্দিন আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ; ডিমলা উপজেলার আদাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ, গয়াখড়িবাড়ী নীলা কলেজ এবং বন্দুকড়া নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শৌলমারী আদর্শ মহিলা কলেজ; নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী মডেল কলেজ, কুটিপায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ও চিলাখানা মডেল কলেজ; রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীরহাট স্কুল অ্যান্ড কলেজ ও পান্থাপাড়া রানী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং চিলমারী উপজেলার দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ শূন্য ফলাফল করেছে।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজ, মোরলহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ ও রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজ; ঠাকুরগাঁও সদর উপজেলার কদম রসুলহাট স্কুল অ্যান্ড কলেজ ও সালান্দার মহিলা কলেজ; রানীশংকৈল উপজেলার ধুলঝাড়ী স্কুল অ্যান্ড কলেজ, গোগর কলেজ ও রাতোর নগর স্কুল অ্যান্ড কলেজ এবং পীরগঞ্জ উপজেলার একরামুল শহীদ সালাউদ্দীন স্কুল অ্যান্ড কলেজও এই তালিকায় রয়েছে।

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাদীরাবাদ মহিলা কলেজ, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ ও এমাদপুর কলেজ; দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট কলেজ ও সনকা আদর্শ কলেজ; ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ও বেপারীতলা আদর্শ কলেজ; হাকিমপুর উপজেলার বোয়ালদার স্কুল অ্যান্ড কলেজ ও হিলির পৌষগাড়া হাই স্কুল অ্যান্ড কলেজও শতভাগ অকৃতকার্য হয়েছে।

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ; লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, দুহুলী এসসি হাই স্কুল অ্যান্ড কলেজ ও দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ; আদিতমারী উপজেলার গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ; হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জমারবাড়ী মহিলা কলেজও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শূন্য ফলাফলপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের অধিকাংশেই পরীক্ষার্থীর সংখ্যা ছিল নামমাত্র, মাত্র ১ থেকে ৩ জন। কয়েকটি কলেজে পরীক্ষার্থী ছিল ৪ থেকে ১০ জন। এছাড়া ৪-৫টি কলেজে ১১ থেকে ২৪ জন, একটিতে ৪০ জন এবং একটি কলেজে ৫১ জন পরীক্ষার্থী ছিল, যাদের সবাই অকৃতকার্য হয়েছে।

বিষয়টি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন জানিয়েছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেগুলোর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।