ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম আবারও বাড়ানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন মূল্য নির্ধারণ করে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই দর আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে। তবে সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও বাজারে এর প্রতিফলন নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। গত অক্টোবর মাসেও বিইআরসি এলপিজির দাম ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু বাস্তবে বাজারে সেই ঘোষিত দরে গ্যাস পাওয়া যাচ্ছে না। খোদ রাজধানী ঢাকাতেই ১২ কেজির এলপিজি সিলিন্ডার বর্তমানে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হচ্ছে।