বর্তমানে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা সহিংসতা ও অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, এখন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন চলছে না। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতেই ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মজুরি বোর্ডের দাবিতে শ্রমিকেরা কখনো সড়ক বা মহাসড়ক অবরোধের পথ বেছে নেননি। সাম্প্রতিক সময়ে যেসব মুখোশধারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে, যা পরিস্থিতির ভিন্নতা নির্দেশ করে।
এর আগে সোমবার সকালে পোশাকশিল্পের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ঘোষণা করা হবে। রোববারই মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সোমবার বোর্ডের প্রথম সভা হওয়ার কথা রয়েছে, অন্যথায় খুব অল্প সময়ের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা হবে, তাই অসন্তোষের কোনো কারণ নেই।
মালিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, শিল্প মালিকদের সরকারের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং তারা তাতে সম্মতি দিয়েছেন। কিছু মালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে, তাদের একটি তালিকা সরকারকে দেওয়ার জন্য বলা হয়েছে। একইসঙ্গে যারা শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, সেই সব শ্রমিক নেতা ও সংগঠনগুলোর নামের তালিকাও মালিকপক্ষের কাছে চাওয়া হয়েছে। তবে সরকার বিশ্বাস করে যে, কোনো প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠন কখনোই শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে না।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হওয়ার কথা রয়েছে। তা না হলে খুব অল্প সময়ের মধ্যেই সভা অনুষ্ঠিত হবে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ে শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।