সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় অজ্ঞাত কোনো দ্রুতগামী বাস বা ট্রাকের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাতা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা বৃহস্পতিবার ভোর চারটার দিকে প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে ভোর সাড়ে পাঁচটার দিকে তারা খবর পান যে ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তায় তার মায়ের লাশ পড়ে রয়েছে। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মায়ের মাথা থেঁতলানো এবং দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগামী যানবাহন তাকে চাপা দিয়ে চলে গেছে বলে ধারণা করছেন তারা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহস্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে প্রাতঃভ্রমণের (হাঁটতে) জন্য বের হন। পরবর্তীতে ভোর সাড়ে ৫টার দিকে তারা খবর পান যে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তায় তার মায়ের লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার মায়ের মাথা থেঁতলানো এবং দুই