রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছাকাছি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভোররাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালসংলগ্ন সড়কে মিছিল বের করা হলে সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

prothomalo-bangla/2025-04-21/ip86dsgz/rumorscanne_2.jpg