সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমাদুলের মেয়ে আইভি খাতুন এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের ৯ জুন রাতে র্যাব-১২-এর সদস্যরা সিরাজগঞ্জ রোডে তিশা স্পেশাল পরিবহনের যাত্রী মামুনুর রশিদকে ৪০৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
আদালতের রায়ে একটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।