পোশাক শ্রমিকদের আন্দোলনের আড়ালে তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার এক পরিকল্পনা ও চক্রান্তের তথ্য উন্মোচন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি অনুযায়ী, একটি প্রভাবশালী চক্রের সুনির্দিষ্ট ইন্ধন ও অর্থায়নে এই খাতটিতে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছিল।
ডিবির অনুসন্ধানে উঠে এসেছে, এই চক্রান্তের নেপথ্যে ইন্ধনদাতা ও অর্থায়নকারী হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ নেতা এসএম মান্নান কচি, সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা এবং সাবেক দুই অতিরিক্ত আইজিপিসহ একটি প্রভাবশালী চক্র। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে পুরো পোশাক খাত অস্থিতিশীল করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
এদিকে এই উসকানিমূলক তৎপরতায় কালোটাকা ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় কঠোর পদক্ষেপে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১২টি শিল্প গ্রুপের শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে এসব শিল্পগোষ্ঠীর মালিকসহ শতাধিক ব্যক্তি এবং সাবেক একাধিক সংসদ সদস্যের ব্যাংক হিসাব জব্দের জন্য এনবিআর থেকে জরুরি নির্দেশ জারি করা হয়েছে।
সাবেক ২ অতি. আইজিপি ও আ.লীগ নেতার চক্রান্ত