বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরে অবস্থিত ‘দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের’ সার্বিক উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে গঠিত এই কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পেয়েছেন গেটকো গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি কে এম খালেদ।
নবগঠিত কমিটির সহসভাপতি হয়েছেন কে এম মুনতাসির, আছির উদ্দীন চিশতী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং খাদিজা খাতুন আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন খন্দকার মো. আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম টুনকু, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক কে এম তারেক হাসান বুলবুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাংবাদিক আব্দুস সালাম ও মো. জিয়াউর রহমান দায়িত্ব পেয়েছেন। ধর্মীয় ও দাফন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন পদাধিকারবলে ইমাম মো. শফিউল্লাহ খাঁন মিঠু ও মো. খলিলুর রহমান। এছাড়া উন্নয়ন ও অবকাঠামো সম্পাদক হিসেবে মো. রিপন প্রামাণিক ও মো. মেহেদুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে কে এম মুরাদুল ইসলাম মুরাদ ও তবিবর রহমান প্রাং দায়িত্ব পেয়েছেন। কার্যকরী ও উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইব্রাহিম আলী (ইউপি সদস্য), আব্দুল বারী আকন্দ, আফজাল হোসেন মিনার, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি কে এম খালেদ জানান, দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানটি কোনো নির্দিষ্ট এলাকা বা গ্রামের মানুষের জন্য সীমাবদ্ধ নয়। এটি একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে যেকোনো গ্রামের বা এলাকার মুসলিম ব্যক্তি এখানে সম্পূর্ণ বিনা খরচে দাফনের সুযোগ পাবেন। তিনি কবরস্থানটির উন্নয়ন ও পরিচালনায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু বলেন, এ ধরনের মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা জমি দান করেছেন তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে এই জনপদের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের বাতিঘর জনাব কে এম খালেদের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।