ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও পাসপোর্ট সংক্রান্ত আবেদনের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রচলিত আইন ও বিধি মেনে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, "বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।" সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এই সভায় সভাপতিত্ব করেন এবং শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সেখানে সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, পলাতক অপরাধীদের জন্য সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। তিনি আরও বলেন, "বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।" পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হ