মানিকগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ এলাকায় মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে দফায় দফায় অন্তত ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এসব বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার ধারাবাহিকতায় রাত ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনার বিবরণ অনুযায়ী, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাত পৌনে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দুটি, রাত সাড়ে ৮টায় সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া রাত পৌনে ৯টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয় সংলগ্ন এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

একের পর এক বিস্ফোরণ এবং বাসে আগুনের ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলগুলো পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। অভিযানে জড়িত সন্দেহে ইতিমধ্যে দুই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একের পর এক বিস্ফোরণ এবং বাসে আগুনের ঘটনায় পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টার মধ্যে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।​সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের

রাত পৌনে ৮টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ২টি ককটেল বিস্ফোরণ ঘটে।