ফরিদপুর শহরের নতুন স্ট্যান্ড এলাকায় সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কালাচান নামের ওই বাসের চালক অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। বাসস্ট্যান্ডের শ্রমিকদের তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে টেকের হাটে চলাচলকারী বাসটি রাতে ট্রিপ শেষ করে স্ট্যান্ডের পাশে পার্ক করা ছিল।
শ্রমিকেরা জানান, রাত আড়াইটার দিকে কিশোর তন্ময় নামে দাঁড়িয়ে থাকা ওই বাসে আগুন দেওয়া হয়। আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ভেতরে ঘুমানোরত অবস্থায় চালক কালাচান আটকা পড়ে মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মীয়াজি জানান, আগুনে আটকা পড়েই চালকের মৃত্যু হয়েছে। বর্তমানে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।